ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থাপিত সোলার লাইট: প্রায় ২৮০টি

এম ডি রহিম
  • আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১১,৪,২০২৬, SNA Official News ডেস্ক

যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলমের উদ্যোগে ৬ নং একাটুনা ইউনিয়নে সোলার লাইট স্থাপন, গ্রামবাসীর চেয়ারম্যান পদে আহ্বান,

মৌলভীবাজার জেলা-র সদর উপজেলার অন্তর্গত ৬ নং একাটুনা ইউনিয়ন-এর বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন,

যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলম।

তার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে, যা ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদিনেই ৩০টি সোলার লাইট স্থাপন করা হয়েছে।

এর মধ্যে ১১তম সোলার লাইট স্থাপন করা হয়েছে উলুয়াইল গ্রাম ও লালাপুর গ্রাম এলাকায়।

এ পর্যন্ত পুরো ইউনিয়নে মোট প্রায় ২৮০টি সোলার লাইট স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

এই প্রকল্পে আনুমানিক প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

রাতের অন্ধকারে চলাচলের সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এসব সোলার লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ করে শিক্ষার্থী, পথচারী এবং সাধারণ জনগণের জন্য এটি বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।

৬ নং একাটুনা ইউনিয়ন ৯টি ওয়ার্ড ও মোট ৪৩টি গ্রাম নিয়ে গঠিত একটি বৃহৎ ইউনিয়ন।

বিস্তীর্ণ এই জনপদের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সোলার লাইট স্থাপন কার্যক্রম পরিচালিত হওয়ায় ইউনিয়নের অধিকাংশ গ্রামই আলোকিত হচ্ছে।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইউনিয়নের সামগ্রিক নিরাপত্তা ও সামাজিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

গ্রামবাসীরা জানান, ব্যক্তিগত উদ্যোগে এত বড় সামাজিক উন্নয়নমূলক কাজ বিরল।

তারা বলেন, শেখ নুর আলম ইউনিয়নকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন এবং ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে।

এদিকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলমকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন।

তাদের মতে, যিনি ব্যক্তিগত উদ্যোগে উন্নয়নের এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

গ্রামবাসীরা আশা প্রকাশ করেন, শেখ নুর আলম ভবিষ্যতেও একাত্মতা, উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সুশিক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন।

তার এই উদ্যোগ ইতোমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে এবং এলাকাবাসী মনে করছেন, সম্মিলিতভাবে কাজ করলে ৬ নং একাটুনা ইউনিয়ন উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্থাপিত সোলার লাইট: প্রায় ২৮০টি

আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬