শ্রীমঙ্গলে অস্ত্রসহ চক্র আটক: জনতার সহায়তায় পুলিশের হাতে সোপর্দ, বাড়ছে উদ্বেগ
শ্রীমঙ্গলে অস্ত্রসহ চক্র আটক,
- আপডেট সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬,SNA Official News ডেস্ক
শ্রীমঙ্গলে অস্ত্রসহ চক্র আটক, জনতার সহায়তায় পুলিশের হাতে সোপর্দ,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি ছিনতাইকারী ও কিশোর গ্যাং সংশ্লিষ্ট চক্রের কয়েকজন সদস্যকে নাটকীয়ভাবে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে আনুমানিক ১টার দিকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, আটককৃতদের কাছ থেকে একটি গিয়ারযুক্ত উন্নতমানের চাকু, একটি রামদা এবং একটি ধারালো লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।
এছাড়া আটক ব্যক্তিরা কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলেও অভিযোগ উঠেছে।
এ ধরনের সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একই সঙ্গে পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
সচেতনতামূলক আহ্বান
স্থানীয় সচেতন মহল মনে করছে, শ্রীমঙ্গলের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সমন্বয়ে দ্রুত সচেতনতামূলক বৈঠক আয়োজন করা জরুরি।
কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে নিয়মিত সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নিরাপদ ও সুন্দর শ্রীমঙ্গল গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্থানীয়রা বলেন—সময় এসেছে সচেতন হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার এবং অপরাধমুক্ত শ্রীমঙ্গল গড়ে তোলার। ⚠️







